ফতুল্লায় থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

ফতুল্লায় থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি টাইপ-৫৪ (৭.৬২) পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-১১।

বিজ্ঞাপন

শনিবার রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানার কাঠেরপুল এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে অস্ত্রটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন র‍্যাব-১১ কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।

র‍্যাব জানায়, ওই ভবনটি ছিনতাইকারী ও মাদসেবীদের আড্ডা হিসেবে ব্যবহৃত হচ্ছিল। র‍্যাব ওই ভবনে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।

পরে ভবনটিতে তল্লাশি চালিয়ে একটি টাইপ-৫৪ (৭.৬২) পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি সিসি ক্যামেরা, দুটি গুলতি এবং একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তলটি জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র।

র‍্যাব-১১ কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, উদ্ধার অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন