অতিবৃষ্টিতে ফের তলিয়ে গেছে চট্টগ্রাম, দুর্ভোগে মানুষ

অতিবৃষ্টিতে ফের তলিয়ে গেছে চট্টগ্রাম, দুর্ভোগে মানুষ
অতি বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরী। ছবি: আমার দেশ

অতিবৃষ্টিতে ফের তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা। তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী।

পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা ইসমাইল ভূইয়া জানান, সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ সারা দিন চট্টগ্রাম ও আশপাশের এলাকায় অতিভারি বৃষ্টির সম্ভাবনা আছে। এতে পাহাড়ধসের আশঙ্কা প্রকাশ করে জেলা প্রশাসনকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃষ্টিতে নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, বাকলিয়া, কাতালগঞ্জ, কাপাসগোলা, আগ্রাবাদসহ বিভিন্ন নিচু এলাকা তলিয়ে গেছে।

ছবি: আমার দেশ
ছবি: আমার দেশ

সকালে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা বের হয়ে দুর্ভোগে পড়ে। কোনো কোনো জায়গায় হাঁটু পরিমাণ পানি উঠে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়। এই সুযোগে রিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন নগরবাসী। কিছু স্থানে বৃষ্টির পানি ঢুকে গেছে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে।

বহদ্দারহাটের খাজা রোডের বাসিন্দা হাবিব বলেন, সামান্য বৃষ্টিতেও আমাদের নিচতলায় পানি উঠে যায়। আজ সকালে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় খুব কষ্ট হয়েছিল।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন