ঝালকাঠি জেলার নলছিটি ফেরিঘাট পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। ঝালকাঠি ও বরিশালের সঙ্গে যোগাযোগের একমাত্র ফেরি পারাপার বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
স্থানীয়রা জানিয়েছেন, ফেরিঘাট পানিতে তলিয়ে থাকার কারণে প্রায়ই বিভিন্ন যানবাহন দুর্ঘটনায় পতিত হয় এবং অনেকে আহত হয়েছেন। ফলে এই ফেরিঘাটটি এখন একটি আতঙ্কের স্থান হয়ে উঠেছে।
স্থানীয় এক ভ্যানচালক মো. সেলিম বলেন, ‘দীর্ঘদিন ধরে ফেরিঘাটের এই অবস্থা, দেখার কেউ নেই। কবে এই অবস্থা থেকে মুক্তি পাবো, তা আল্লাহই ভালো জানেন। আমরা স্থানীয় প্রশাসনকে জানালেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? প্রতিদিনই এখানে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে।’
স্থানীয়দের অভিযোগ, ঘাটের এই অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুণ্ডুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

