রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ঢাকসাসের নিন্দা

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ঢাকসাসের নিন্দা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ঢাকসাস)।

সোমবার এক যৌথ বিবৃতিতে ঢাকসাসের সভাপতি ফরহাদ বিন নূর ও সাধারণ সম্পাদক মো. ফয়সাল আহমেদ হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে উপযুক্ত শাস্তির দাবি জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা স্বাধীন গণমাধ্যমের জন্য অশনিসংকেত। এ ধরনের ঘটনা গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে। একই সঙ্গে হামলার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

হামলায় আহত সাংবাদিকদের মধ্যে জাহিদুল ইসলাম, নূর আহসান মুকুল, আরিফ উজ্জামান কোরবান ও মাসনুন ইসলাম রাতুল রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন