সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে যুবককে নৃশংসভাবে হত্যা

সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে যুবককে নৃশংসভাবে হত্যা
ছবি: আমার দেশ

চট্টগ্রামের সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে জাহেদুল ইসলাম (৩৫) ওরফে ‘পিচ্চি জাহেদ’ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার দিবাগত রাতে উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ এলাকার একটি সড়কে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত জাহেদুলের পথ রোধ করে। পরে তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আশা করছি দ্রুতই তাদের আইনের আওতায় আনা যাবে।

পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় পুরানগড় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক দেখা দিয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন