বেরোবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধি, বেরোবি

বেরোবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাংলাদেশ সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ও জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬ এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং (সিএসই) বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (ICT Division), ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। পরে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠান শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. শ‌ওকাত আলী। প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন সেগমেন্টে ভাগ করা হয়, আইসিটি কুইজ- ৬ষ্ঠ -৮ম জুনিয়র, ৯ম-১০ম সিনিয়র ও সাইবার সিকিউরিটি কুইজ- ৬ষ্ঠ -৮ম জুনিয়র, ৯ম-১০ম মাধ্যমিক এবং একাদশ-দ্বাদশ উচ্চ মাধ্যমিক। এবং প্রোগ্রামিং কনটেস্টে, ৬ষ্ঠ -৮ম জুনিয়র, ৯ম-১০ম মাধ্যমিক এবং একাদশ-দ্বাদশ উচ্চ মাধ্যমিক ক্যাটাগরির অন্তর্ভুক্ত ছিল। আয়োজক সূত্রে জানা যায়, দেশের তরুণদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিভিত্তিক জ্ঞান চর্চার লক্ষ্যেই এ অলিম্পিয়াড আয়োজন করা হচ্ছে।

এতে রংপুর বিভাগের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এবং শিক্ষার্থীরা প্রোগ্রামিং, সাইবার সিকিউরিটি এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের প্রোগ্রামার কেয়া রাণী বলেন, আইসিটি ডিভিশনের অধীনে সাইবার সিকিউরিটি এজেন্সি কর্তৃক আজকের নিরাপদ ইন্টারনেট দিবস এবং সাইবার সিকিউরিটি অলিম্পিয়াডের কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

আঞ্চলিক পর্যায়ের এই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অবস্থানকারীকে ঢাকায় পাঠানো হবে এবং পাঁচ দিনের একটি ট্রেনিং করানো হবে। তারা জাতীয় পর্যায়ে এবং প্রথম তিনজন বিজয়ী আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতার আয়োজক ও বেরোবি সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইলিয়াস প্রামাণিক বলেন, অনেক শিক্ষার্থীদের, অভিভাবক এবং শিক্ষকদেরও আগ্রহ লক্ষ্য করেছি।

আমার মনে হয় এই ধরনের প্রতিযোগিতা গুলো যদি আমাদের দেশে প্রতিবার‌ই আয়োজন করা হয় তাহলে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে ক্রিয়েটিভ আইডিয়া সেগুলো জাগ্রত হবে। বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শ‌ওকাত আলী বলেন, প্রতিযোগিতায় সকলের বিজয়ী হ‌ওয়া সম্ভব নয়; কিন্তু আজ না হোক, কাল না হোক, একদিন ঠিকই সফলতা আসবে। আজকে যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন এবং যারা হতে পারেনি আমি মনে করি ব্যর্থতাই সফলতার পথ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...