জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর শুভেচ্ছা

প্রতিনিধি, জবি

জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর শুভেচ্ছা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দায়িত্বশীল সাংবাদিকতা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে ইতিবাচক ভূমিকার প্রত্যাশা জানিয়ে এ শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়।

শুক্রবার (২২ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা বার্তাটি প্রদান করা হয়।

বিজ্ঞাপন

জকসুর পক্ষ থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে মুশফিকুর রহমান মুশফিক এবং সাধারণ সম্পাদক পদে লিমন ইসলাম নির্বাচিত হওয়ায় তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

একইসঙ্গে নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যদেরও শুভেচ্ছা জানানো হয়। তারা হলেন সহ-সভাপতি সোহানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম সম্রাট, সাংগঠনিক সম্পাদক সিয়াম আবু রাফি, অর্থ সম্পাদক কামরুজ্জামান কায়েস, দপ্তর সম্পাদক মো. রোকনুজ্জামান গোলাম রাব্বী এবং কার্যনির্বাহী সদস্য রাকিব খান ও রাকিব মাজহার।

শুভেচ্ছা বার্তায় জকসু আশাবাদ ব্যক্ত করে জানায়, নবনির্বাচিত নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং শিক্ষার্থীদের অধিকার ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরতে কার্যকর ভূমিকা পালন করবে।

এতে আরও বলা হয়, সাংবাদিকতার নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে প্রেসক্লাবের নতুন কমিটি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে গঠনমূলক ভূমিকা রাখবে এমন প্রত্যাশা করছে জকসু। বার্তায় নবনির্বাচিত সকল নেতৃবৃন্দের সফলতা, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

উল্লেখ্য, গত ১৭ মে জবি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। পরবর্তীতে ১৮ মে নির্বাচনী তফসিল ঘোষণা এবং ১৯ মে মনোনয়নপত্র গ্রহণ ও প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন হয়। এরপর নির্বাচনী প্রক্রিয়া শেষে নতুন কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন