কামিল পরীক্ষার ফল প্রকাশ রোববার

কামিল পরীক্ষার ফল প্রকাশ রোববার

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) পরিচালিত কামিল মাদ্রাসাগুলোর দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) ২০২৪ সালের পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার প্রকাশ করা হবে।

শনিবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইয়াসিন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব-২০২৪ সালের পরীক্ষা গত ৩ জানুয়ারি শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি শেষ হয়।

সারাদেশের মোট ১৬৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪২ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষায় আল হাদিস, তাফসির, ফিকাহ এবং আদব বিষয়ে কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্বের শিক্ষার্থীরা অংশ নেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানতে পারবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন