বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়া শুরু করেছেন। দেশের ২০ কোটি মানুষের কল্যাণের দিকে প্রধানমন্ত্রীর নজর রয়েছে।
তিনি বলেন, সখিপুরের মানুষের দুঃখ আটিয়া বন অধ্যাদেশ ৮২ কালো আইন, আমি সংসদে দুইবার বলেছি, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রীকেও বলেছি, অবিলম্বে এই কালো আইন বাতিল করব ইনশাল্লাহ।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে সখিপুর উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এর আগে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে মিছিল নিয়ে কয়েক হাজার নেতাকর্মী এতে অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো চত্বরে গিয়ে শেষ হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

