মালিকপক্ষ ও শ্রমিকদের সমঝোতায় খুলল চান্দিনার ডেনিম গার্মেন্টস

মালিকপক্ষ ও শ্রমিকদের সমঝোতায় খুলল চান্দিনার ডেনিম গার্মেন্টস

কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাশহরে অবস্থিত ‘ডেনিম প্রসেসিং প্ল্যান্ট লিমিটেড’ গার্মেন্টসটি বন্ধ ঘোষণার এক দিন পরই পুনরায় চালু হয়েছে। মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে কারখানাটির সব বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়েছেন শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বিজ্ঞাপন

এর আগে গতকাল সোমবার বিকেলে প্রতিষ্ঠানটির পরিচালক মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে কারখানা পুনরায় চালুর সিদ্ধান্তের কথা জানানো হয়।

আলমগীর হোসেন জানান, সোমবার সকালে কারখানার প্রায় ৩০ শতাংশ শ্রমিক কাজে যোগ দিতে আসেন। তবে পর্যাপ্ত শ্রমিক উপস্থিত না থাকায় তাদের কাজে যোগ দিতে দেওয়া হয়নি। কারণ, ২৫ থেকে ৩০ শতাংশ শ্রমিক দিয়ে কারখানার উৎপাদন কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়।

তিনি আরো জানান, দুপুরে ২০ থেকে ২৫ জন শ্রমিক প্রতিনিধির সঙ্গে মালিকপক্ষের আলোচনা হয়। আলোচনায় অক্টোবর মাসের বেতন আগামী ৩০ নভেম্বর পরিশোধের সিদ্ধান্ত মেনে নিয়ে শ্রমিকেরা কাজে যোগ দিতে সম্মত হন। এর পরিপ্রেক্ষিতে আজ থেকে কারখানা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। সব শ্রমিক নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়েছেন।

কারখানার শ্রমিকদের অক্টোবর মাসের বেতন ১৫ নভেম্বরের পরিবর্তে ২৫ নভেম্বর দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে অসন্তোষের সৃষ্টি হয়। এ নিয়ে শ্রমিকদের মধ্যে আন্দোলনের আশঙ্কা দেখা দিলে মালিকপক্ষ, উপজেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা এবং থানা-পুলিশের উদ্যোগে আলোচনা হয়।

তবে উদ্ভূত পরিস্থিতির মধ্যে গত রোববার (১৫ নভেম্বর) সকালে কারখানার প্রধান ফটকে এক মাসের জন্য বন্ধের নোটিস সাঁটিয়ে দেয় কর্তৃপক্ষ।

নোটিসে বলা হয়েছিল, সোমবার (১৬ নভেম্বর) সব শ্রমিকের উপস্থিতিতে কারখানার সব বিভাগ চালু হলে অক্টোবর মাসের বেতন আগামী ৩০ নভেম্বর পরিশোধ করা হবে। অন্যথায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১২ (১) ধারা অনুযায়ী ১৪ নভেম্বর থেকে ৩০ দিন, অর্থাৎ ১৩ ডিসেম্বর পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...