চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার কমেছে। এবার এ পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৯৫১ জন।
সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এর আগে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।
গত বছর কারিগরিতে পাসের হার ছিল ৬২ দশমিক ৬৭ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে। তবে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেড়েছে। ২০২৫ সালে কারিগরিতে জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬১০ জন, এবার পেয়েছেন ৩ হাজার ৯৫১ জন।
এদিকে, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষার গড় পাসের হারও গত বছরের তুলনায় কমেছে। ২০২৫ সালে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ, যা এবার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে। প্রতিবেদনে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।
এবার দেশের ৬৫১টি কেন্দ্রে মোট ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় অংশ নেয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


