জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৭ জুন

প্রতিনিধি, জাবি

জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৭ জুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ১৭ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

বৃহস্পতিবার তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি অনুযায়ী,গত ৩০শে মার্চ সশরীরে উপস্থিত এবং নতুন করে পছন্দক্রমের ফর্ম পূরণকারীদের মধ্য থেকে নির্বাচিতদের বিভিন্ন ইউনিটের শূণ্য আসনে (৫ম ধাপ)ভর্তি ও পছন্দক্রমের ফর্ম পূরণ কার্যক্রম শুরু হবে ১ মে থেকে এবং চলবে ২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

একই সময়ে শিক্ষার্থীদের অনলাইনে মাইগ্রেশন বন্ধ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পরবর্তীতে ৪ মে মাইগ্রেশন তালিকা ও ৫ম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে https://academic.juniv.edu/ প্রকাশ করা হবে।

নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইন ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে ৫ মে থেকে ৭ মে রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে।

এরপর ১০ মে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সশরীরে উপস্থিত হয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। ১৭ জুন থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

এলআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...