
তালা ভেঙে প্রশাসনিক ভবনে চুয়েটের নতুন ভিসি
শিক্ষার্থীদের আন্দোলনের ২১ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে ঢুকেছেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে তিনি উপাচার্যের কার্যালয়ে যান। উপাচার্য























