বাংলা সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন ববি শিক্ষক ড. সুলতানা নাজনীন

বাংলা সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন ববি শিক্ষক ড. সুলতানা নাজনীন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সুলতানা নাজনীন

বাংলা সাহিত্যে সেলিনা হোসেনের উপন্যাস নিয়ে গবেষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে পিএইচডি (ডক্টর অব ফিলোসফি) ডিগ্রি অর্জন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সুলতানা নাজনীন।

বিজ্ঞাপন

গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার অনুমোদনক্রমে তাকে এ ডিগ্রি প্রদান করা হয়। পরবর্তী সময়ে ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রী শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়।

ড. সুলতানা নাজনীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের বাংলা বিভাগ থেকে এ ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার শিরোনাম ছিল ‘সেলিনা হোসেনের উপন্যাস : ইতিহাসের শিল্পরূপ’ (The Novels of Selina Hossain: The Art Form of History)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. গিয়াস শামীমের তত্ত্বাবধানে তিনি এ গবেষণা সম্পন্ন করেন।

এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তার স্কুল ও কলেজজীবনের পড়াশোনা যথাক্রমে ঢাকা ক্যান্টনমেন্টের আদমজী কলেজ ও আদর্শ স্কুলে সম্পন্ন হয়েছে।

ড. সুলতানা নাজনীন বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন