হুন্দাই গাড়ির গ্রাহকদের জন্য সহজ ও সাশ্রয়ী অটো লোন সুবিধা নিশ্চিত করতে ট্রাস্ট ব্যাংক পিএলসি. এবং বাংলাদেশে হুন্দাই গাড়ির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর ফেয়ার টেকনোলজি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি ঢাকায় ট্রাস্ট ব্যাংকের করপোরেট হেড অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় হুন্দাই গাড়ির গ্রাহকেরা কোনো প্রসেসিং ফি ছাড়াই প্রতিযোগিতামূলক সুদের হারে ট্রাস্ট ব্যাংক থেকে অটো লোন সুবিধা গ্রহণ করতে পারবেন।
এ উদ্যোগের ফলে সম্ভাব্য হুন্দাই ক্রেতাদের জন্য গাড়ি কেনার অর্থায়ন প্রক্রিয়া আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড সার্ভিস কোয়ালিটি ডিভিশন কাজী ফারহানা জাবীন এবং ফেয়ার টেকনোলজি লিমিটেডের হেড অব ট্রেজারি মো. জাহিদুল কবির।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


