সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে (মাউশি) ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার মাউশির মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহারের নিয়ম ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৩ নভেম্বরের একটি স্মারকের উল্লেখ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের ওই চিঠিতে বলা হয়, মন্ত্রিসভার বৈঠকে নেওয়া যেসব সিদ্ধান্ত এখনো বাস্তবায়িত হয়নি, সেগুলোর অগ্রগতি পর্যালোচনায় আগামী ২৯ নভেম্বর বেলা আড়াইটায় সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।

চিঠির সংযুক্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে বাস্তবায়নাধীন দুটি সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে প্রথমটি হলো, গত ৭ মে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ অনুসারে শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের বিষয়ে সচেতন করতে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উদ্যোগ গ্রহণ।

অন্য সিদ্ধান্তটি সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো নিয়ে। গত ৩ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এতে পর্যায়ক্রমে সব সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...