ঝালকাঠিতে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

মাদকবিরোধী সচেতনতা তৈরিতে ঝালকাঠিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শহরের ২ নম্বর ওয়ার্ডের ব্র্যাক মোড় সংলগ্ন মহাসড়কের পাশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ঝালকাঠি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে এবং বাংলাদেশ বন্ধুজন ও ডিওয়াইডিএফ-এর সহযোগিতায় এ মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও বর্তমান সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রবিউল হোসেন তুহিন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদুর রহমান খান। সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক সেনা কর্মকর্তা মো. ফারুক হোসেন মিয়া। এছাড়াও অতিথি হিসবে আরও বক্তব্য দেন ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি মিন্টু গাজী, সাংস্কৃতিক কর্মী কাজী মো. শফিকুল ইসলাম ও সাবেক ছাত্রদল নেতা গাজী শাহ আলমসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি ও পরিবারের জীবনকে বিপর্যস্ত করার পাশাপাশি সমাজের শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলার জন্যও মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে সামাজিকভাবে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তাদের সুস্থ ও সুন্দর জীবনের পথে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন