ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে এছার উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে রেললাইন পার হওয়ার সময় পা পিছলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী রেলস্টেশন মাস্টার আনন্দ চক্রবর্তী।

বিজ্ঞাপন

নিহত এছার উদ্দিন পৌর এলাকার তেঁতুলিয়া গ্রামের মৃত মজর উদ্দিন মোল্লার ছেলে। তিনি পেশায় দিনাজপুর টেক্সটাইল মিলের একজন সাবেক ইলেকট্রিশিয়ান ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সাড়ে তিনটার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি ফুলবাড়ী রেলস্টেশনের পি-১১১ গেটের কাছে পৌঁছালে এছার উদ্দিন রেললাইন পার হওয়ার সময় পা পিছলে পড়ে যান। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ লাশ সুরতহাল করে এবং পরিচয় শনাক্ত করে।

ফুলবাড়ী রেলস্টেশন মাস্টার আনন্দ চক্রবর্তী জানান, বিকেল ৩টা ৩২ মিনিটে পঞ্চগড় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি ফুলবাড়ী স্টেশন অতিক্রম করার সময় পি-১১১ গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন