প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ঘিরে যুবদলের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ঘিরে যুবদলের প্রস্তুতি সভা

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চলতি মাসে মালয়েশিয়া সফর করবেন। সবকিছু ঠিক থাকলে ২১ জুন সরকারপ্রধান হিসেবে মালয়েশিয়ায় হবে তার প্রথম বিদেশ সফর। আর প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ করা যাচ্ছে।

প্রধানমন্ত্রীর সফরকে নির্বিঘ্ন ও সাফল্যমণ্ডিত করতে বিভিন্ন পরিকল্পনাসহ ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা।  

বিজ্ঞাপন

এই লক্ষ্যে গত রোববার প্রাথমিক প্রস্তুতি সভা করেছে জাতীয়তাবাদী যুবদল, মালয়েশিয়া।

অন্যদিকে, ঢাকায় একই বিষয়ে গুরুত্বপূর্ণ মিটিং করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান ও সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন মিয়াজী। এ সময় বিএনপি ও অঙ্গসংঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে মালয়েশিয়া যুবদলের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন, সহসভাপতি শেখ মো. সেলিম, মো. নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান বিন সিরাজ, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল রানা, সহসাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান বাবু, আব্দুল্লাহ নোমান, ইসমাইল আকন্দ, আরিয়ান সিফাতসহ অনেকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...