রেজাউল কবীর পলের মেলবোর্ন আগমন উপলক্ষে মতবিনিময় সভা

রেজাউল কবীর পলের মেলবোর্ন আগমন উপলক্ষে মতবিনিময় সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল-এর মেলবোর্ন আগমন উপলক্ষে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বোরবার সন্ধ্যায় মেলবোর্নের মধুমতি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে প্রাণবন্ত এক পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

সভা সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার সদস্য সচিব আব্দুল রব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজাউল কবীর পল। তিনি তার বক্তব্যে যুবদলের সাংগঠনিক কার্যক্রম, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামের রূপরেখা তুলে ধরেন।

তিনি বলেন, প্রথমেই আমি অস্ট্রেলিয়া বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই—তারা ব্যস্ত প্রবাসজীবনের মাঝেও গণতান্ত্রিক আন্দোলনের এই পর্বে একাত্ম হয়েছেন।

তিনি আরো বলেন, প্রবাসে থেকে অস্ট্রেলিয়া বিএনপি ও অঙ্গসংগঠনগুলো বিগত ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে, যা অত্যন্ত প্রশংসনীয়। অস্ট্রেলিয়া বিএনপির নেতৃত্বে প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের মাঝে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যুবদলকে আরও সংগঠিত, সক্রিয় ও দৃঢ়চেতা হতে হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেকটি নেতাকর্মী বক্তব্য রাখেন এবং নিজেদের পরিচয় তুলে ধরেন।

সবার রাজনৈতিক ক্যারিয়ার,বর্তমান রাজনৈতিক পরিচয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি প্রথম ভালবাসার মুহূর্তগুলো স্থান পায় সবার বক্তব্যে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি জনাব আরিফ খান, অস্ট্রেলিয়া বিএনপি'র যুগ্ন সাধারন সম্পাদক অমর শরীফ শিহান, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ বদিউজ্জামান শিপন, বিএনপি নেতা জনাব রাশিদুল আমিন মুনির, বিএনপি নেতা ওমর, যুবদল নেতা শাকিব, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার আহ্বায়ক মো. রহমত উল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন এলান, যুগ্ন আহবায়ক আলমগীর কবির চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সোহাগ সরকার নিলয়, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য খাইরুল সাদমান, সদস্য মির্জা সাইফুল ইসলাম এবং মনিরুল ইসলাম সহ আরো অন্যান্য নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন