লন্ডনে ড. ইউনূস ও টমি মিয়ার বৈঠক অনুষ্ঠিত

লন্ডনে ড. ইউনূস ও টমি মিয়ার বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশি বংশোদ্ভুত বিশ্বখ্যাত শেফ টমি মিয়া ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এই বৈঠকে পর্যটন, হসপিটালিটি, নারী উদ্যোক্তা তৈরি ও দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়। টমি মিয়া'স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ইতোমধ্যে ৩০,০০০+ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে এবং কোভিডের সময় শত শত নারী হোম কুকড ফুড ডেলিভারি ব্যবসা শুরু করেছেন ।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং বাংলাদেশের হাইকমিশনার অ্যাবিদা ইসলাম।

আগামী জুলাই মাসে টমি মিয়া এমবিই ঢাকা সফরে আসবেন এবং বাংলাদেশের হসপিটালিটি ও ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে বিশ্বের দরবারে তোলে ধরার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করার অভিমত ব্যক্ত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...