এমসি ইনস্টিটিউট ফ্রান্স এর উদ্যোগে সিরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

এমসি ইনস্টিটিউট ফ্রান্স এর উদ্যোগে সিরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফ্রান্সে দ্বীন শিক্ষার অন্যতম সেরা প্রতিষ্ঠান এমসি ইনস্টিটিউট, ফ্রান্স এর উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন ও শিক্ষাকে কেন্দ্র করে আয়োজিত সিরাতুন্নবী (সা:) কুইজ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় রোববার দুপুরে রাজধানী প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত ওভারভিলিয়ে এলাকায় ওফিওরা হলরুমে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ফ্রান্সে বসবাসরত শতাধিক বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মের মধ্যে রাসূল (সা:) এর জীবন ও আদর্শ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা। দুইটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রুপ “A” ০৬ বছর থেকে ১২ বছর এবং গ্রুপ “B” ১২ বছর থেকে ২৩ বছর। অংশগ্রহণকারীরা ৯০ মিনিটে মোট ১০০টি মাল্টিপল চয়েস (MCQ) ও লিখিত ছোট প্রশ্নের উত্তর দেন। মহানবী হযরত মুহাম্মদ (স‌‌.) এর জন্ম, শৈশব, নবুয়ত, হিজরত, মক্কা ও মদিনা জীবন, যুদ্ধ, সামাজিক ও নৈতিক শিক্ষা বিষয়ে প্রশ্ন করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রতিযোগিতায় ১ম পুরস্কার ১০০০ ইউরো, ২য় পুরস্কার ৭০০ ইউরো ও ৩য় পুরস্কার ৫০০ ইউরো। এছাড়া, সঠিক উত্তরদানের উপর ভিত্তি করে অনেকগুলো বিশেষ পুরস্কার দেয়া হবে। পুরস্কারের স্পন্সর প্রতিষ্ঠান আমি ভয়জের স্বত্বাধিকারী তানজিম হোসাইন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন