বর্জ্য সংকট ও ভাঙা রাস্তায় ক্ষুব্ধ এলাকাবাসী

স্মলহিথে ‘ইউর পার্টির প্রার্থীদের গণসংযোগে কমিউনিটির ব্যাপক সাড়া

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

স্মলহিথে ‘ইউর পার্টির প্রার্থীদের গণসংযোগে কমিউনিটির ব্যাপক সাড়া

আগামী ৭ মে অনুষ্ঠিতব্য বার্মিংহাম সিটি কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে স্মলহিথ ওয়ার্ডে ‘ইউর পার্টির মনোনীত প্রার্থীদের সমর্থনে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের জমে থাকা নানা সমস্যা ও দুর্ভোগের কথা গুরুত্বের সঙ্গে প্রার্থীদের সামনে তুলে ধরেন।

প্রচারণা চলাকালে সবচেয়ে বেশি আলোচিত হয় বর্জ্য ব্যবস্থাপনার অব্যবস্থাপনা। এলাকাবাসী অভিযোগ করেন, রাস্তার মোড়ে মোড়ে ময়লার স্তূপ ও দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিশেষ করে স্কুলগামী শিশুদের যাতায়াতে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং অনেকেই অসুস্থ হয়ে পড়ছে।

বিজ্ঞাপন

পাশাপাশি ভাঙাচোরা রাস্তা, সর্বত্র গর্ত এবং পার্কগুলোর অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন বাসিন্দারা। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে তারা পরিবর্তনের পক্ষে মত দেন এবং ‘ইউর পার্টি’কে সমর্থনের আহ্বান জানান।

ভোটারদের আশ্বস্ত করে প্রার্থী ওবায়দুল কবির বলেন, নির্বাচিত হলে তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বর্জ্য অপসারণ, অবকাঠামো উন্নয়নসহ সকল জনকল্যাণমূলক কাজ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবেন। তিনি আরও বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক, আমি সবসময় জনগণের পাশে থাকব।

গণসংযোগের অংশ হিসেবে প্রার্থীরা সুবহানআল্লাহ মসজিদের ইমাম জনাব একলাছুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তার দোয়া নেন। প্রার্থীরা সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

উল্লেখ্য, এবারের বার্মিংহাম কাউন্সিল নির্বাচনে রেকর্ডসংখ্যক ২২ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্মলহিথ এলাকায় বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূত মানুষের বসবাস বেশি হওয়ায় শফাক হোসেন ও ওবায়দুল কবিরের অবস্থান বেশ শক্তিশালী বলে মনে করছেন স্থানীয়রা।

প্রচারণায় অংশ নেন মুফতি তাজুল ইসলাম ও মাওলানা এনামুল হাসান সাবির, সাংবাদিক জিয়া তালুকদার, আব্দুল কবির, মজনু মিয়া, অ্যাডভোকেট নজরুল ইসলাম, মোরশেদ আহমদ, মোহাম্মদ সাহেদ হোসাইন এবং আলীম, সাংবাদিক ফখরুল ইসলাম রিপন, সাংবাদিক সৈয়দ রিয়াদ প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন দৈনিক ভাটির দর্পণের সম্পাদক ও প্রকাশক আবু হানিফ চৌধুরী, শাহিন মিয়া, সাব্বাই আহমেদ কবির, খরছু মিয়া, মুবাশর আলী, আব্দুল মোহিত তরফদার, আব্দুল লতিফ, শিহাব উদ্দিন, শাহীদ আহমদ ও সৈয়দ জামাল। তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করেন বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সাঈদী হাসান ও সুজাত চৌধুরী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন