স্কটল্যান্ডে ‘গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক তারেক রহমান’ শীর্ষক সভা অনুষ্ঠিত

স্কটল্যান্ডে ‘গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক তারেক রহমান’ শীর্ষক সভা অনুষ্ঠিত

স্কটল্যান্ডে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সকল শহীদের স্মরণে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ‘গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক তারেক রহমান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন স্কটল্যান্ড বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল রাহিম জাকির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খন্দকার জাহাঙ্গীর আলম।

Scotland bnp-2

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকী, স্কটল্যান্ড বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য হাসান শরীফ, স্কটল্যান্ড বিএনপির উপদেষ্টা রফিক দেওয়ান।

অনুষ্ঠানে আহমেদ আলী জুবু, নাজিম আহমেদ পলাশ, আব্দুস শহীদ উকিল, অসম আবু মিরন, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আবু জাহেদ, নাছির উদ্দিন আরো শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন