ফ্রান্সের প্যারিসে সেন্টার কালচারাল মুসলমান ইডিএফের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (৬ এপ্রিল) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও কালচারাল সেন্টারের হলরুম প্রবাসীদের মিলমেলায় পরিণত হয়েছিলো। দুই পর্বেএই অনুষ্ঠানে সম্পন্ন হয়।

সাংস্কৃতিক বিভাগের সহকারী পরিচালক সাংবাদিক মুহাম্মদ নূরুল ইসলাম ও শিল্পী ওমর ফারুকের যৌথ পরিচালনায় প্যারিস শিল্পী গোষ্ঠী ও প্যারিস থিয়েটারের যৌথ পরিবেশনায় গান, কবিতা আবৃত্তি, দর্শক পর্ব ও নাটিকায় মুগ্ধ হয়েছেন প্রবাসীরা।
আয়োজকদের পক্ষে প্রথম পর্বের অনুষ্ঠানে ইমরান আহমেদের পরিচালনায় ও গোলাম ফারুক ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ কারী বেলায়েত হোসাইন খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সেন্টার সভাপতি সিরাজুল ইসলাম সালাহউদ্দিন, সিসিএএম সভাপতি নুরুল ইসলাম,ঈদ অনূভুতি ব্যক্ত তোফায়েল শিপু, সাকিব সিদ্দিকী, সোহেল আহমেদ, হাবীবুল্লাহ বাহার, সাইফুর রহমান, নাজমুল ইসলাম কোরেশি প্রমুখ প্রবাসীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

