সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির

সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির

সুইডেনের পেশাজীবী সংগঠন বাংলাদেশি প্রফেশনালস অ্যান্ড কমিউনিটি নেটওয়ার্কের (বিপিসিএন) ২০২৬ সালের অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

বিজ্ঞাপন

গত শনিবার জুলাই-পরবর্তী স্টকহোমে বাংলাদেশ শীর্ষক সেমিনার শেষে সংগঠনটির সভাপতি ড. আকতার হোসাইন তার হাতে এই সম্মাননা তুলে দেন। আইনের শাসন, মানবাধিকার ও বিচারপ্রার্থী মানুষের মর্যাদা রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে জুলাই-পরবর্তী বাংলাদেশের অগ্রযাত্রায় প্রবাসী পেশাজীবীদের ভূমিকা ও করণীয় নিয়ে বক্তব্য দেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের সিনিয়র কনসালট্যান্ট ড. আকতার হোসাইনের সভাপতিত্বে এবং সংগঠনটির সেক্রেটারি স্নায়ুবিজ্ঞানী ড. তৌহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিপিসিএন সুইডেনের বোর্ড সদস্য ও বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা।

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রবাসী দক্ষ পেশাজীবীদের অবদান রাখার প্রয়োজনীয়তা তুলে ধরে অনুষ্ঠানে একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন