নিখোঁজের ১০ দিন আমেরিকা প্রবাসী বগুড়ার শাহনুর আলমের লাশ উদ্ধার করা হয়েছে। ৪৬ বছর বয়সী প্রকৌশলী শাহনুর আলম সবুজ মাছ ধরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
ক্যালিফোর্নিয়া থেকে প্রায় ৪০০ মাইল দূরে ক্যালটারনসে চাকরির সুবাদে সান ফ্রান্সিসকোতে স্ত্রী ও একমাত্র সন্তান নিয়ে বসবাস করতে সবুজ।
বিজ্ঞাপন
জানা গেছে, অ্যাকুইডাক্ট নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে স্রোতে তলিয়ে নিখোঁজ হন সবুজ। নিখোঁজের ১০ দিন পর সন্ধান মিলে তার লাশের। বর্তমানে তার লাশ স্থানীয় হাসপাতাল রয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সবুজের স্ত্রী ও একমাত্র সন্তান ব্যতীত নিকটাত্মীয় কেউ নেই বলে জানা গেছে। স্থানীয় কমিউনিটির বন্ধুরা প্রথম থেকেই পরিবারের সাথে থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করে আসছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

