বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অস্ট্রেলিয়ার তাসমানিয়া শাখার ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত মঙ্গলবার নতুন কমিটি অনুমোদন দেন বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি এএফএম তাওহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ হায়দার আলী।
নতুন কমিটিতে মাহফুজুর রহমানকে আহ্বায়ক এবং অলি হাসানকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোজাম্মেল হোসেন ও হুমায়ুন কবির খোকন।
সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল হুদা, মো. নূর হোসেন, শাহিন কাদির, মোহাম্মদ সামিদ, মো. হাসান, সাজ্জাদ হোসেন, নাজমুল হুদা (সনজু), ফয়সাল আহমেদ, কুল্লোল সরকার ও কাজী তানভীর আহমেদ মাহি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করে বলেন, এই আহ্বায়ক কমিটি তাসমানিয়া অঞ্চলে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিএনপির আদর্শ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

