জর্ডানে প্রবাসীদের টার্গেট করে সক্রিয় প্রতারক চক্র, দূতাবাসের সতর্কতা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

জর্ডানে প্রবাসীদের টার্গেট করে সক্রিয় প্রতারক চক্র, দূতাবাসের সতর্কতা
জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ছবি: সংগৃহীত

জর্ডানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের লক্ষ্য করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে সতর্ক করেছে আম্মানস্থ বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের নাম ও লোগো ব্যবহার করে প্রতারকেরা প্রবাসীদের ব্যক্তিগত তথ্য ও অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারকেরা ইমু ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করে প্রবাসী কার্ড বা অন্যান্য সেবা দেওয়ার কথা বলে ক্ষতিকর লিঙ্ক ও অ্যাপ ডাউনলোড করতে বলছে। এসব লিঙ্কে প্রবেশ বা ফাইল ডাউনলোড করলে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এসব অ্যাপ বা লিঙ্কের মাধ্যমে মোবাইলে ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করিয়ে ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া হতে পারে। এর ফলে ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার ঝুঁকি তৈরি হয়।

প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে দূতাবাস জানিয়েছে, অপরিচিত নম্বর থেকে আসা কল, বার্তা, লিঙ্ক বা ফাইল খোলা বা ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন