ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির ইফতার মাহফিল

ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির ইফতার মাহফিল

ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামি সেন্টারের সভাপতি সিরাজুল ইসলাম সালাউদ্দিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি খন্দকার এম. তালহা।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, ইসলামের শাশ্বত আদর্শ আমাদের মধ্যে জাগ্রত করে নতুন সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে। ইসলামের একসময় গৌরবময় অধ্যায় ছিল, সেই সময় আমরা ধর্মীয় অনুশীলন ও শিক্ষায় শীর্ষে ছিলাম। সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে আমাদের সবাইকে কাজ করতে হবে এবং পরবর্তী প্রজন্মকে ধর্মীয় শিক্ষা ও ইতিহাস সম্পর্কে জানাতে হবে, যাতে করে তারা সঠিকভাবে সচেতন হয়ে বেড়ে উঠতে পারে।

সেন্টারের সেক্রেটারি কাজী হাবীব ও সহকারী সেক্রেটারি নুরুল ইসলামের যৌথ পরিচালনায় আরও বক্তব্য দেন- স্থানীয় মেয়র আজেদিন তাইবি, এফএমসির প্রেসিডেন্ট ওকাচা বেন আহমেদ দাহো, হাজদা মারিকা, লা-কোর্নভ গীর্জার প্রতিনিধি পেঁর জর্জ ওয়েনসাবী, এফএমসির শেখ ইব্রাহিম বেনতাহার, বাংলাদেশ দূতাবাসের ডেপুটি মিশন প্রধান কাজী এহসানুল হক, মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান, কর্মাশিয়াল সেক্রেটারি মিজানুর রহমান, প্রথম সচিব ওয়ালিদ বিন কাশেম, পেঁর ডোমেনিক পেল, পেঁর ফ্রেদেরিক, সোর এলোডি, বিএনপির সাবেক সাধারণ এম এ তাহের, জালাল আহমেদ, হাজদ ব্রাজড তামিমি।

অনুষ্ঠানে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন মসজিদের ইমাম আহমাদুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সাংবাদিক সংগঠন ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, স্থানীয় সিটি কর্পোরেশনের সহকারী মেয়র, প্যারিসের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বাংলাদেশি ব্যবসায়ীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন