ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে ঈদুল আজহা ২৭ মে

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে ঈদুল আজহা ২৭ মে

প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে মুসলিমরা ঈদুল আজহা পালন করবেন।

ফ্রান্সের বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশিসহ বিপুল সংখ্যক মুসলিম ধর্মাবলম্বী এ উৎসবে অংশ নেবেন। ইউরোপের দেশগুলোতে সাধারণত সৌদি আরবের ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদের তারিখ নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

ঈদকে সামনে রেখে ইতোমধ্যে দেশে ও প্রবাসে কোরবানির প্রস্তুতি সম্পন্ন করছেন প্রবাসীরা। প্যারিসে বাংলাদেশি ব্যবসায়ীরা কোরবানির পশুর অর্ডার নিচ্ছেন। এছাড়া অনেক প্রবাসী ব্যক্তি উদ্যোগেও কোরবানি দেওয়ার প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।

ফ্রান্স প্রশাসনের অনুমতি সাপেক্ষে দেশটির বিভিন্ন শহরের মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে ফ্রান্সভিত্তিক মুসলিম সংগঠন ২০২৬ সালের ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। সংগঠনটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪৪৭ হিজরির ১০ জিলহজ অনুযায়ী আগামী ২৭ মে বুধবার ঈদুল আজহা পালিত হবে। এছাড়া পবিত্র আরাফাতের দিন নির্ধারণ করা হয়েছে ২৬ মে মঙ্গলবার।

সংগঠনটি মুসলমানদের ঈদের জামাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, সামর্থ্যবানদের জন্য কোরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নত। একই সঙ্গে ধর্মীয় বিধান ও স্বাস্থ্যবিধি মেনে কোরবানি সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...