জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনে ‘বিপ্লব সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। ‘৩৬ জুলাই এলায়েন্স, ইউকে’-এর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের বিষয়ে সরকারের করণীয় এবং জুলাই সনদের আলোকে রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বুধবার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এলায়েন্সের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার বদরে আলম দিদার ও সদস্য সচিব শাহরিয়ার আলম শিপারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. হাসনাত হোসাইন এমবিই বলেন, জাতির কাছে তারেক সাহেব জুলাই সনদ বাস্তবায়নের ওয়াদা করেছেন। তা বাস্তবায়ন না করলে তিনি ওয়াদা বরখেলাফকারী হিসেবে চিহ্নিত হবেন।
প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপের প্রধান মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে এবং এর দায় বিএনপিকেই নিতে হবে।
‘৩৬ জুলাই এলায়েন্স, ইউকে’-এর কনভেনর আব্দুল লতিফের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গ্লোবাল ভয়েস অব জাস্টিসের সভাপতি ড. হাসনাত হোসাইন এমবিই।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপের প্রধান মুখপাত্র ও আন্তর্জাতিক আইনজীবী ব্যারিস্টার আবু বকর মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল কাদের সালেহসহ অন্যান্যরা।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


