আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খাবারের বাক্সে প্রেমের গল্প নিয়ে চমকের ‘টিফিন বক্স’

বিনোদন রিপোর্টার

খাবারের বাক্সে প্রেমের গল্প নিয়ে চমকের ‘টিফিন বক্স’

এদেশে ‘খেয়েছো’, ’খেয়েছেন’ বা ’খেয়েছিস’ নিয়মিত ও প্রচলিত শব্দ। খুব সাধারণ মনে হলেও এই শব্দের দ্যোতনায় লুকিয়ে আছে ভালোবাসা ও যত্ন। নির্মাতা রাকায়েত রাব্বি মনে করেন, ওই শব্দগুলো ভালোবাসা বা যত্নের অন্যতম অনুবাদ। এমন ভাবনা থেকে তিনি নির্মাণ করেছেন কনটেন্ট ‘টিফিন বক্স’। কাহিনিচিত্রে নির্মাতা খাবারকে অনুষঙ্গ করে দৃশ্যকাব্যে অনুবাদ করেছেন ভালোবাসাকে।

আসছে ফাল্গুন ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্‌ম চরকিতে মুক্তি পাচ্ছে ফ্ল্যাশ ফিকশন কনটেন্ট ‘টিফিন বক্স’। ৯ ফেব্রুয়ারি রাত ১২টা (১০ ফেব্রুয়ারি) থেকে সীমিত দৈর্ঘ্যের কাহিনিচিত্রটি দেখা যাবে চরকিতে। রাকায়েত রাব্বির গল্প, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় এতে অভিনয় করেছেন রুকাইয়া জাহান চমক ও প্রান্তর দস্তিদার।

বিজ্ঞাপন

খাবারের ব্যাপার যখন আছে, গল্পের চরিত্রদের রান্নাও করিয়ে থাকতে পারেন পরিচালক। অভিনেতা প্রান্তর দস্তিদার জানালেন, হ্যাঁ, তাকে রান্না করিয়েছেন নির্মাতা, অর্থাৎ তাকে একজন দক্ষ রন্ধনশিল্পী হিসেবে দেখা যাবে ’টিফিন বক্স’–এ।

উল্টোটা আবার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক–এর ক্ষেত্রে। তার অভিনীত চরিত্রটিকে ‘টিফিন বক্স’ গল্পে রান্না করতে দেখা না গেলেও, বাস্তব জীবনে চমক কাজটি করেন এবং পছন্দের মানুষদের রান্না করে খাওয়াতে ভালোবাসেন। গল্পে তার চরিত্রটি উচ্ছল একজন নারীর, স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসেন। কারও সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়াতে চান না। চমক বলেন, ‘চরিত্রটি অনেক আনন্দে বাঁচতে চায়, কোনো পিছুটান রাখতে চায় না। কিন্তু সেই চরিত্রটিকেই একসময় বলতে হয় “সৃষ্টিকর্তা এমন কিছু মানুষ সৃষ্টি করেছেন, যাদের প্রেমে না পড়ে থাকা যায় না”। মিতু নামের এই চরিত্রটিকে সবাই পছন্দ করবে।’

গল্প নিয়ে নির্মাতা বলেন, ‘মানুষের ভালোবাসা আসলে এক ধরনের বিদ্রোহ। এই নশ্বর পৃথিবীর নিয়ম হলো ফুরিয়ে যাওয়া, কিন্তু ভালোবাসা সেই ফুরিয়ে যাওয়ার বিরুদ্ধে লড়ে। এটি মূলত সময় এবং অস্তিত্বের এক লড়াই। জীবনের সব স্বাদ যখন তেতো হয়ে যায়, তখন কেবল ভালোবাসাই পারে তার ভারসাম্য ফিরিয়ে আনতে।’

’টিফিন বক্স’–এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শারমিন সুলতানা শর্মী, টুনটুনি সোবহান। চরকি ফ্ল্যাশ ফিকশন প্রযোজনা করেছে আলফা–আই এবং ওটিটি প্ল্যাটফর্‌ম চরকি। এটি চরকির অরিজিনাল কনটেন্ট না বলে নিশ্চিত করেছে প্ল্যাটফর্‌ম কর্তৃপক্ষ।

এখন পর্যন্ত ৫টি ফ্ল্যাশ ফিকশন মুক্তি পেয়েছে চরকিতে। সেগুলো হলো, ‘খুব কাছেরই কেউ’, ‘অন্ধ বালক’, ‘গ্যাড়াকল’, ‘পারফেক্ট ওয়াইফ’ এবং ‘থার্সডে নাইট’।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...