ঠাকুরগাঁও-৩ আসনের জামায়াতের প্রার্থী মিজানুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী দেশ পরিচালনা করতে পারবে না, এটা যারা বলে তারা মূর্খের সাথে বসবাস করে। আমরা শুধু বাংলাদেশ না, আমাদের কাছে যে আদর্শের অস্ত্র আছে— এ অস্ত্র দিয়ে গোটাবিশ্ব চালাতে পারবো।
বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার বাজারে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি সভায় তিনি এক কথা বলেন।
প্রতিপক্ষ বিএনপিকে উদ্দেশে করে তিনি আরও বলেন, তোমাদের আদর্শ কি তোমরা কি করতে চাও। তোমরা সংস্কার চেয়েছো আমরা করেছি। মনে করবা আমাদের পোস্টার ছিঁড়ছো, এটা আমাদের দুর্বলতা, আমরা সহ্য করেছি আমরা কিছু বলছি না। প্রশাসনকে বলছি পোস্টার ছিঁড়ে আমাদের আন্দোলনকে বন্ধ করতে পারবা না। পোস্টার তোমরা ছিঁড়তে পারো আমাদের মার্কাটা ছিনিয়ে নিতে পার। মানুষের অন্তর থেকে মার্কাটাকে মুছে ফেলা যাবে না।
তিনি বলেন, তাদের আদর্শ হচ্ছে দুর্নীতি করা, দখলদারী করা, তাদের নিজের কর্মীদের পাথর দিয়ে পিটিয়ে মারা তাদের আদর্শ। তোমরা আমাদের মা-বোনদের ওপর চোখ রাঙিয়ে ভোট নেবে এটা ভুলে যাও।
মিজানুর রহমান বলেন, আমি স্পষ্ট ভাষায় বলছি আমার যে আদর্শকে ধারণ করি সেটা নবী রাসূলের আদর্শ। তোমরা দেখেছো ঢাকায় সমাবেশ হয়েছে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। কোনো গন্ডগোল হয় নেই। তোমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে কি চিন? তাদের অভ্যন্তরীণ বিষয়, আদর্শের বিষয় তোমার কি জান। একটি দলের কেন্দ্রীয় নেতা বলছে যদি কেউ ভোট সেন্টারে যায় ফিরে আসতে পারবা না। তোমরা কোন ভার্সিটিতে পড়েছো—আরে বাংলাদেশ জামায়াতে ইসলামি ভার্সিটিতে ভর্তি হতে হবে, রাজনীতি শিখতে হবে, তারপর মানুষের কাছে ভোট চাইতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

