প্রথমবার মিস ওয়ার্ল্ডে অংশ নিচ্ছে পাকিস্তান

প্রথমবার মিস ওয়ার্ল্ডে অংশ নিচ্ছে পাকিস্তান
মিস ওয়ার্ল্ডের পাকিস্তানি প্রতিনিধি আনিকা মেরাজ

মিস ওয়ার্ল্ডের ৭৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় দেশটির প্রথম প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন ২৪ বছর বয়সী আনিকা মেরাজ।

বিজ্ঞাপন

সম্প্রতি ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান-২০২৬’-এর মুকুট জয়ের মাধ্যমে এই অর্জন করেন আনিকা। আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ডের ৭৫তম বার্ষিকী আসরে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন তিনি। এর মধ্য দিয়ে প্রতিযোগিতাটির আন্তর্জাতিক মঞ্চে আনুষ্ঠানিক অভিষেক ঘটবে পাকিস্তানের।

সৌন্দর্যের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার কারণেও আলোচনায় রয়েছেন আনিকা মেরাজ। তিনি ব্যবসায় প্রশাসন (বিবিএ) ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে অডিটিং ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন।

ভবিষ্যতে একজন রাষ্ট্রীয় অনুমোদিত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ক্যারিয়ার গড়তে চান আনিকা। একই সঙ্গে শিশুদের অধিকার রক্ষা এবং নারী শিক্ষার প্রসারে কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

আনিকার মতে, শিক্ষা ও সচেতনতার মাধ্যমে পাকিস্তানের আগামী প্রজন্মের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলায় তিনি ভূমিকা রাখতে চান।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন