শিল্পকলায় চলছে জুলাই বিপ্লব উপজীব্য শিল্পকর্ম প্রদর্শনী

শিল্পকলায় চলছে জুলাই বিপ্লব উপজীব্য শিল্পকর্ম প্রদর্শনী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’র অংশ হিসেবে গতকাল সোমবার থেকে একাডেমির জাতীয় চিত্রশালা লবিতে শুরু হলো জুলাই বিপ্লব উপজীব্য শিল্পকর্ম প্রদর্শনী।

বিজ্ঞাপন
WhatsApp Image 2025-07-28 at 9.03.34 PM

জুলাই বিপ্লব উপজীব্য শিল্পকর্ম প্রদর্শনী-২০২৫ এর শুভ উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান, চারুকলা বিভাগের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) প্রদ্যোত কুমার দাসসহ আরো অনেকে।

WhatsApp Image 2025-07-28 at 9.03.38 PM (1)

১০ দিনব্যাপী এই প্রদর্শনীতে ৫০জন গ্রাফিতি শিল্পীর ৬৭টি শিল্পকর্ম, ২০জন চারু শিল্পীর ২৩টি শিল্পকর্ম, ১২জন ভাস্কর্য শিল্পীর ১৬টি শিল্পকর্ম, ৩৪জন সুচিশিল্পী (সুঁই- সুতার কাজ) ৩৪টি শিল্পকর্ম, ০৩ জন পোস্টার শিল্পী ১৫টি শিল্পকর্ম, ০৩ জন কার্টুন শিল্পী ১১টি শিল্পকর্ম এবং ১০ জন আলোকচিত্রী’র ৭১টি শিল্পকর্মসহ সর্বমোট ১৩২ জন শিল্পীর ২৩৭টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।

২৮ জুলাই থেকে শুরু হয়ে ৬ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে। প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন