ঈদে আফজাল হোসেন-দীপার ‘আবার হবে দেখা’

বিনোদন রিপোর্টার

ঈদে আফজাল হোসেন-দীপার ‘আবার হবে দেখা’

এখনো তাকে চিরসবুজ অভিনেতা হিসেবে আখ্যায়িত করা হয়। ভালো গল্প পেলে নিজের চরিত্রটি মন দিয়ে অভিনয় করে শতভাগ ফুটিয়ে তোলার চেষ্টা করেন। তিনি বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা, নির্মাতা আফজাল হোসেন। এখনো দর্শক তার অভিনীত যেকোনো নাটক দেখার জন্য প্রতীক্ষায় থাকেন। কারণ দর্শক জানেন, আফজাল হোসেন অভিনীত নাটক টেলিফিল্ম মানেই একটি সুন্দর গল্পের যথাযথ উপস্থাপন।

আগামী ঈদে এনটিভিতে দেখা যাবে আফজাল হোসেনকে ‘আবার হবে দেখা’ টেলিফিল্মে। রচয়িতা ফারিয়া হোসেন, নির্মাণ করছেন গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী। এই টেলিফিল্মে আফজাল হোসেনের সঙ্গে আবারও অভিনয়ের সুযোগ পেলেন সারা বাংলায় এই মুহূর্তে জাতীয় ফুফু হিসেবে খ্যাতি পাওয়া গুণী অভিনেত্রী দীপা খন্দকার। এতে আফজাল হোসেনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। তাদের ছেলের চরিত্রে অভিনয় করছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা প্রান্তর দস্তিদার এবং আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আইশা খান।

বিজ্ঞাপন

তিনদিন ধরে নির্মাণ চলতি এই টেলিফিল্মের কাল ছিলো শেষ দিন। এতে অভিনয় প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘অধিকাংশ গল্পের মূল সূত্র একই থাকে, উপস্থাপনার মধ্যে বৈচিত্র থাকে। এই টেলিফিল্মটির গল্প চারজন মানুষকে নিয়ে। পাশাপাশি দুটো গল্প এগিয়ে যায়। চয়নিকা অনেক যত্ন করে, অনেক গুছিয়ে নির্মাণ করে এবং একটা গল্পের উপস্থাপনায় চয়নিকা সৌন্দর্যকে বেশ গুরুত্ব দেয়। আশা করা যায় টেলিফিল্মটি দর্শকের ভালোলাগবে।’

দীপা খন্দকার বলেন, ‘আমার অভিনীত প্রথম নাটকের প্রযোজক ছিলেন আফজাল ভাই। সেই হিসেবে আমার অভিনয় জীবনের শুরু থেকেই তিনি আমার সঙ্গে সম্পৃক্ত। তিনি শুরু থেকেই আমাকে অনুপ্রেরণা দিতেন। এরমধ্যে তার সঙ্গে পরপর দুটি নাটকে অভিনয় করার সুযোগ হলো। তাই ভীষণ ভালো লাগছে। আর চয়ন দিদি যথারীতি সবসময়ের মতো ভীষণ যত্ন নিয়ে এই টেলিফিল্মটি নির্মাণ করেছেন। ভীষণ আশাবাদী আমি এই কাজটি নিয়ে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...