‘ক্রমাগত থ্রেট’ পাচ্ছেন মাবরুর রশীদ বান্না

বিনোদন রিপোর্টার

‘ক্রমাগত থ্রেট’ পাচ্ছেন মাবরুর রশীদ বান্না

একের পর এক জুলাইকেন্দ্রিক গল্প উপহার দিচ্ছেন নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। তারই ধারাবাহিকতায় এবার ঈদে মুক্তি পায় হেলমেট বাহিনী নামের একটি নাটক। যা প্রযোজনা ও নির্মাণের পাশাপাশি অভিনয় করেছেন মাবরুর রশীদ বান্নাহ। হেলমেট বাহিনী নাটকে জুলাই আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এক সহ-সভাপতির গল্প বলা হয়েছে। যাকে দেখা যায়, আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতনের পর সরকারের পক্ষে অবস্থান নিয়ে ছাত্রদের উপর হামলা করা সেই সহ-সভাপতি কীভাবে নতুন রূপে ফিরে আসে। নাটকটি মুক্তির পর ফ্যাসিবাদী শিল্পীদের মাঝে ক্ষোভ ও ফ্যাসিবাদী কায়দায় হুমকি দেয়া হচ্ছে বলে উল্লেখ করেন মাবরুর রশীদ বান্নাহ।

আজ বিকেলে সামাজিক মাধ্যমে এক পোস্টে বান্না তার উপর হুমকির কথা তুলে ধরেন। পোস্টে তিনি লেখেন, ‘আমি যে ক্রমাগত থ্রেটগুলা পেয়েই যাচ্ছি, জানেন তো কই থেকে আসতেছে! আপনারা পুরো বাংলাদেশপন্থী ছাত্র-জনতা সাক্ষী। প্রমাণ ও পুরো জাতি পেয়ে গেছে। এরপর আমার উপর মিনিমাম এট্যাকও যদি আসে বুঝছেন না কাদের ধরতে হবে? জানেন তো কাদের একদম টাইনা ছিঁড়া ফালাইতে হবে? ঠিক কোনখানে ঢুকতে হবে? কাদের যেখানে যেভাবে পাবেন …..’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘আমারে আল্লাহ একটাই সুপার পাওয়ার দিয়েছেন, সেটা হচ্ছে “মহান আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস” আমার জানের মালিক শুধুমাত্র এবং একমাত্র মহান আল্লাহ। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ “ছাইড়া দিয়েন না একটারেও”। একটারেও না। ১৪০০+ শহীদ, শহীদ আবরার ফাহাদ, শহীদ ওসমান হাদিসহ ফ্যাসিস্ট এর আমলের ১৭ বছরের অগণিত বর্বরোচিত গুম-খুনের বিচার এখনো হয় নাই।’

সবশেষে বান্না বলেন, ‘আমার সাহসের উৎস একমাত্র আমার খোদা। আর কেউ না। আমার নিরাপত্তা উনার বিষয়। ফিরতে তো হবেই কোন না কোন দিন তাঁর কাছে। কিন্তু গেলে আমি একা যাবো না নিশ্চিত করে যাবো তোদের কবরগুলো ও যেন খোঁড়া হয়। কসম খোদার।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...