ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহর ১৫৩তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে কিছু দাবি জানান নবাব পরিবারের বংশধর জনপ্রিয় চিত্রনায়ক নাঈম।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সানন্দে গ্রহণ করেছেন তার সব দাবি। এমনটাই জানিয়েছেন তিনি। গত মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি, সেমিনার, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় জন্মবার্ষিকী।
দিনব্যাপী আয়োজনে বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক নাঈম। তিনি নবাব সলিমুল্লাহর উত্তরসূরি। ফেসবুকে একটি পোস্ট দেন নাঈম। সেখানে তিনি লেখেন, ‘৭ই জুন ছিল নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুরের জন্মদিন। সে উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সলিমুল্লাহ মুসলিম হলে নবাব স্যার সলিমুল্লাহ ১৫৩তম জন্মবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করেন। নবাব সলিমুল্লাহর বংশধরের পক্ষ থেকে আমরা সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম। আমাদের পক্ষ থেকে নবাব সলিমুল্লাহর অবদানের জন্য দাবি পেশ করি; যা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ সকলেরও দাবি ছিল এবং কর্তৃপক্ষ সানন্দে তা গ্রহণ করেন। হলের ছাত্র-ছাত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এত চমৎকার আয়োজনের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের উচ্চশিক্ষা ও মুসলিম সমাজের উন্নয়নে নবাব সলিমুল্লাহর অবদান যথাযথভাবে স্মরণ ও স্বীকৃতি দেয়াই ছিল তার দাবির মূল উদ্দেশ্য।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

