আনন্দের কথায় ‘ঈদ আনন্দ’

আনন্দের কথায় ‘ঈদ আনন্দ’

ঈদ উপলক্ষে প্রকাশ হলো তারেক আনন্দের কথায় ঈদের গান ‘ঈদ আনন্দ’। শাহরিয়ার রাফাতের সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছেন শিল্পী বিশ্বাস, রাইসা খান, সবুজ আহমেদ ও রাফাত। সম্প্রতি পূবাইলের একটি শুটিং হাউসে গানটির দৃশ্য ধারণ করা হয়। মডেল হয়েছেন প্রণমী ও জেরি আহমেদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন খান মাহী।

বিজ্ঞাপন

গান প্রসঙ্গে সুরকার ও সংগীত পরিচালক শাহরিয়ার রাফাত বলেন, ‘আমি লিরিক পাওয়ার পর কদিন সময় নিই সুর করার জন্য। কারণ, ঈদের নতুন গান তৈরির একটা চ্যালেঞ্জ ছিল। আশা করছি ভালো লাগবে গানটি।’

গীতিকার তারেক আনন্দ বলেন, ‘শিল্পী বিশ্বাসের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ হবে। শিল্পী বিশ্বাস যখন আমাকে ঈদের গানের জন্য লিরিক চাইলেন, তখন তাকে বলেছিলামÑ কথা যদি আসে, তাহলে দেব, না এলে নেই। ঠিক সে রাতেই গানটি স্থায়ী হয়ে যায়। সত্যি বলতে ঈদ নিয়ে এত জনপ্রিয় গান আছে, সেখানে নতুন গান লেখা কঠিন, খুব কঠিন। গান-সংশ্লিষ্ট সবাই কথা পছন্দ করেছেন। রাফাত সুন্দর সুর করেছেন, বাকিটা শ্রোতাদের ভালো লাগার ওপর নির্ভর করছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন