সম্মাননা পেলেন অভি মঈনুদ্দীন

সম্মাননা পেলেন অভি মঈনুদ্দীন

বিগত বেশ কয়েক বছর যাবৎ অভি মঈনুদ্দীনের উদ্যোগে ও ‘আলী রূপা ফাউন্ডেশন’-এর প্রধান পৃষ্ঠপোষকতায় ‘মা পদক’ ও ‘শিক্ষাগুরু সম্মাননা’ প্রদান করা হয়ে আসছে। গত ১৭ জুলাই ‘ঢাকার বুকে মধ্যনগর’ অনুষ্ঠানে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের ‘রেবতী রমন সরকারি দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়’-এর সহকারী শিক্ষক বিশ্বনাথ তালুকদার ‘শিক্ষাগুরু সম্মাননা ২০২৬’ লাভ করেন। সেই উপলক্ষে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে গত ২৬ জুলাই বিশ্বনাথ তালুকদারকে বিশেষ সংবর্ধনায় ভূষিত করে।

স্কুলের প্রধান শিক্ষক মুক্তিসেন সামন্তের সভাপতিত্বে, সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভি মঈনুদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি অভি মঈনুদ্দীনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান শিক্ষক মুক্তিসেন সামন্ত।

বিজ্ঞাপন

অভি মঈনুদ্দীন বলেন, ‘এর আগে সাংবাদিকতায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ আমি বহু সম্মাননায় ভূষিত হয়েছি। এবারই প্রথম কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন অতিথি হিসেবে আমার এই সম্মাননা লাভ। বিষয়টি নিয়ে আমি সত্যিই ভীষণ গর্বিত ও আনন্দিত। আন্তরিক ধন্যবাদ জানাই স্কুলের প্রধান শিক্ষক মুক্তিসেন সামন্ত স্যারসহ স্কুলের সকল শিক্ষক ও বর্তমান-প্রাক্তন শিক্ষার্থীদের। আমার জীবন চলার পথে আজকের এই দিনটি বিশেষভাবে মনের মাঝে গেঁথে থাকবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন