সম্প্রতি এক অনুষ্ঠানে চিত্রনায়ক অনন্ত জলিলকে কেক খাওয়ান মডেল নাজমি জান্নাত। তখন জলিলের পাশেই দাঁড়িয়ে ছিলেন স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা। জলিলকে জান্নাতের কেক খাওয়ানোর ঘটনায় নায়িকা বর্ষা নাকি ভীষণ চটেছেন- এমনটিই উঠে আসে সংবাদমাধ্যমে।
পরে এমন সংবাদ প্রকাশে ক্ষুব্ধও হয়েছেন নায়িকা। বর্ষা এমন কিছু ভাবেননি বলে দাবি করেন। এরপর বিষয়টি নিয়ে ফেসবুক স্ট্যাটাসও দেন বর্ষা। সেখানে তিনি দাবি করেন, মডেল নাজমি জান্নাতকে চেনেন না। পোস্টে বর্ষা লিখেছিলেন, ‘মজার ব্যাপার হলো, মেয়েটা কে ছিল? আমরা দুজন কেউ চিনি না।’
এবার বর্ষার ওই মন্তব্য নিয়ে মুখ খোলেন নাজমি জান্নাত। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন তার আক্ষেপ।
জান্নাত বলেন, ‘অনন্ত জলিলের ওয়াইফ আমাকে ছোট করে দেখেন। তিনি স্ট্যাটাস দিয়েছিলেন, ওই মেয়েটা নিজে থেকেই আসে কেক খাওয়াতে। আমরা তাকে চিনি না। ব্যাপারটা হলো প্রথমে আমি ওরকমটা অনুভব করিনি, স্টেজে যাওয়ার পর আমাদের কেক খাওয়ানোর ব্যাপারটা ঘটেছিল, তখন আমার কাছে নরমাল লেগেছে। আমি অনেক জায়গায় বলেছিও সেটা।’
নাজমি বলেন, ‘খারাপ যে জায়গাটাতে লেগেছে, উনি স্ট্যাটাস দিয়েছেন, “যে আমরা চিনি না”। তো ওই ব্যাপারটাই গায়ে লেগেছে। অথচ ওই মেয়েটাই আমি যে ওই প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সিইও ছিলাম।’
বর্ষার ওপর খানিক ক্ষোভ প্রকাশ করেন নাজমি, ‘সেখানে মাইকে অ্যানাউন্স করে আমাকে স্টেজে ডাকা হয়েছি, হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়েছিল, এগুলো দেখার পরও যদি উনি না জানে আমি কে ছিলাম, আপনি কার সাথে স্টেজে আসছেন, সেটাও জানেন না- তাহলে বিষয়টা দুঃখের। আমার অনুরোধ, এরপর যখন কেউ প্রোগ্রামে যাবেন, তখন তারা যেন জেনে নেন তারা কার সাথে স্টেজে উঠছেন।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

