আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পার্থ-বৃষ্টির ‘এই শহরে মেঘেরা একা’

বিনোদন রিপোর্টার

পার্থ-বৃষ্টির ‘এই শহরে মেঘেরা একা’

জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা পার্থ শেখ আবার একসঙ্গে অভিনয় করলেন নতুন নাটকে। মেহরাব জাহিদের রচনা ও নির্মাতা সোহেল রানা ইমনের পরিচালনায় তারা অভিনয় করেছেন ‘এই শহরে মেঘেরা একা’ শিরোনামের নাটকে। এর আগে তারা একসঙ্গে কাজ করার আগেই একে অন্যের কাজের সঙ্গে ভালোভাবেই পরিচিত ছিলেন। তবে নানা কারণে শিডিউল মেলেনি দীর্ঘদিন। অবশেষে এই শহরে মেঘেরা একা নাটকে একসঙ্গে কাজ করেন।

নাটকটি ইউটিউবে প্রকাশের পর তা বেশ প্রশংসা পায়। পরবর্তী সময়ে আরো কিছু নাটকে একসঙ্গে কাজ করার কথা থাকলেও শেষমেশ তা হয়ে ওঠেনি। নতুন এ নাটকের মাধ্যমে আবার একসঙ্গে দর্শকের সামনে হাজির হলেন পার্থ শেখ ও তানিয়া বৃষ্টি। রাজধানীর উত্তরা দোলনচাঁপা ও আশপাশের এলাকায় নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়। পরে সম্পাদনা ও সংগীতের কাজ শেষ করে নাটকটি প্রকাশ করেছে বিন্দুভিশন ইউটিউব চ্যানেল। অভিনয় প্রসঙ্গে পার্থ শেখ বলেন, ‘তানিয়া বৃষ্টি একজন দুর্দান্ত পারফরমার। ক্যামেরার সামনে তার অভিনয় অনবদ্যÑএটা আগেই জানতাম। ইমন ভাইয়ের নির্দেশনায় এবারই প্রথম একসঙ্গে কাজ করেছি। অনেক দিন ধরেই একসঙ্গে কাজ করার ইচ্ছে ছিল, কিন্তু নানা কারণে হচ্ছিল না। অবশেষে নাটকটি প্রচারে এলো। এই শহরে মেঘেরা একার গল্পটা রোমান্টিক হলেও শেষে কষ্ট আছে। আমি আর বৃষ্টিসহ অন্যরা মিলে ভালো একটি কাজ করার চেষ্টা করেছি।’

বিজ্ঞাপন

অন্যদিকে তানিয়া বৃষ্টি বলেন, ‘এই নাটকে আমি দীপা নামের একটি অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করেছি। গল্পটা সুন্দর, ভালোবাসার। পার্থর কাজ আগে থেকেই দেখেছি, তাই তার সঙ্গে অভিনয়ের ইচ্ছা ছিল। কারণ নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে সে সত্যিই ভালো করছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন