চারপাশে শ্রাবণের উৎসব শুরু হলেও বর্ষার ঘোরে আচ্ছন্ন হয় প্রেমিক হৃদয়। শ্রাবণের সেই অসহায় মুহূর্তের অনুভুতি নিয়ে ‘ধ্রুব মিউজিক আমার গান’ ঢাকার প্রতিযোগি সম্রাট আহমেদ প্রকাশ করেছেন নতুন একটি মৌলিক গান ‘এ শ্রাবণ’।
সম্রাট আহমেদের কথা ও সুরে, গানটির সঙ্গীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। ভিডিও নির্মাণে ছিলেন আল মাসুদ। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
গানটি নিয়ে সম্রাট আহমেদ জানালেন, ‘এ শ্রাবণ গানটি আমার জীবনে একটি কল্পনায় পাওয়া প্রেমিকার মত যাকে আমি কোনদিন দেখিনি কিন্তু ভালবেসেছি অফুরান্ত। আর সে অনুভুতি থেকেই লিখা ‘এ শ্রাবণ’ গানটি, যার শুরু ‘খুঁজে যায় মন তোমায় নীল মেঘের সীমানায়’ দিয়ে। যারা একটু ফিল্মিক এবং মানসম্মত গান পছন্দ করেন তাদের ‘এ শ্রাবণ’ গানটি বেশ ভাল লাগবে । ধ্রুব মিউজিক আমার গান প্রতিযোগিতা আমাকে প্রথম সুযোগ করে দিয়েছে গানের মাধ্যমে আমার নিজস্ব ভাবনা চিন্তা তুলে ধরার। সবাই আমার জন্য দোয়া করবেন।‘
ধুব মিউজিক স্টেশন জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে স্বাধীন মিউজিক, স্পটিফাই, এ্যাপেল মিউজিক সহ দেশি-বিদেশি একাধিক মিউজিক প্লাটফর্মে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

