হঠাৎ অসুস্থ কিয়ারা, কী হয়েছে নায়িকার?

ডেস্ক রিপোর্ট

হঠাৎ অসুস্থ কিয়ারা, কী হয়েছে নায়িকার?

কয়েক দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কিয়ারা আদভানি। অসুস্থতার কারণ নির্ণয়ে শনিবার গেলেন হাসপাতালে। তবে সেখানে ভর্তি হননি তিনি। চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসায় ফিরে যান। তবে কী হয়েছে অভিনেত্রীর, জানতে চান ভক্তরা।

বিজ্ঞাপন

জানা গেছে, শনিবার কিয়ারা হাসপাতালে যাওয়ায় বাতিল করা হয়েছে তাঁর নতুন সিনেমা ‘গেম চেঞ্জার’-এর প্রচার। কিয়ারার মুখপাত্র জানান, কাজের চাপ বেড়ে যাওয়ায় হঠাৎ দুর্বল অনুভব করেন কিয়ারা। এ কারণে তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

বড়দিনের সময় স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে একটি ছবি পোস্ট করেন কিয়ারা। ওই ছবি দেখে খবর রটে যায় কিয়ারা অন্তঃসত্ত্বা। ছবিতে আনুশকার মতো পলকা ডটের পোশাক পরায় ট্রলের শিকারও হন তিনি। তবে এ নিয়ে মুখ খোলেননি সিদ্ধার্থ-কিয়ারা।

২০২১ সালে ‘শেরশাহ’ সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বাঁধেন কিয়ারা। সেখান থেকেই নাকি প্রেমের সূত্রপাত। গত বছরের ফেব্রুয়ারিতে সাতপাকে বাঁধা পড়েন তারা। এরই মধ্যে ফারহান আখতারের ‘ডন থ্রি’ সিনেমা সই করেছেন কিয়ারা। তবে শুটিং এখনো শুরু হয়নি। দক্ষিণী সুপারস্টার রামচরণের সঙ্গে ‘গেম চেঞ্জার’ ছবির কাজ শেষ করেছেন ইতোমধ্যে। কয়েক দিন ধরে এই সিনেমার ব্যাপক প্রচার চালাচ্ছিলেন কিয়ারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন