তারেক আনন্দের কথায় বৃষ্টির গান

বিনোদন ডেস্ক

তারেক আনন্দের কথায় বৃষ্টির গান

শহরজুড়ে বৃষ্টির মরশুম। পরিবেশের সাথে তাল মিলিয়ে বিনোদনের বিশেষ সমাহার প্রকাশ। বৃষ্টিকে মনোহর করে তুলতে তারেক আনন্দ নিয়ে এসেছে নতুন বর্ষার গান ‘বৃষ্টি যদি না থামে’।

গানটির কথা ‘আজ আর বৃষ্টি যদি না থামে, অঝোর ধারায় অবিরত ঝরে, বৃষ্টিফোটা গায়ে মেখে, তোমায় জড়িয়ে নেব, উতলা মন শান্ত করবো...’।

বিজ্ঞাপন

তারেক আনন্দের কথায় এই গানে কন্ঠ দিয়েছেন শারমিন কেয়া। সুর সংগীত করেছেন সজীব দাস।

গান সম্পর্কে শারমিন কেয়া বলেন, ‘ভীষণ মিষ্টি একটা গান। ভালো লাগার মতো একটি বৃষ্টির গান শ্রোতাদের উপহার দিলাম। আশা করি ভালো লাগবে গানটি।’

গীতিকার তারেক আনন্দ বলেন, ‘বৃষ্টির প্রতি আমি ভীষণ দুর্বল। বৃষ্টি নিয়ে আমার বেশকটি গান প্রকাশ হয়েছে। এই গানের কথার প্রতি আমার অন্যরকম ভালোবাসা প্রকাশ হয়েছে। শ্রোতারা গানটিকে মনে রাখবেন।’

সজীব দাস বলেন, ‘আমি চেষ্টা করেছি সুন্দর সুর, সংগীত করার। বাকিটা শ্রোতারাই বলবেন কেমন হয়েছে।’

গানটি সকল ডিজিটাল প্ল্যাটফর্মসহ প্রকাশ হয়েছে শারমিন কেয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...