অপূর্ব-কেয়া পায়েলের 'ভালোবাসা প্রমাণিত'

অপূর্ব-কেয়া পায়েলের 'ভালোবাসা প্রমাণিত'

এ প্রজন্মের কাছে জনপ্রিয় দুটি মুখ অপূর্ব ও কেয়া পায়েল। তারা একসাথে জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় নাটক। এবার তারা হাজির হচ্ছেন ভালোবাসা ও রহস্যনির্ভর গল্পে নির্মিত নাটক ‘ভালোবাসা প্রমাণিত’ নিয়ে।

গল্পে দেখা যাবে, কেয়াকে বাসায় রেখে তার বাবা-মা কয়েকদিনের জন্য ঢাকার বাইরে যায়। একা যেন থাকতে না হয় সেজন্য তার এক ফুপুকে বাসায় রাখা হয়। সন্ধ্যায় তাকে পড়াতে আসেন গৃহশিক্ষক আশরাফ।

বিজ্ঞাপন

খুব সহজ-সরল এবং সৎ ছেলে হিসেবে আশরাফকে পছন্দ করেন কেয়ার বাবা-মা। বাসায় ঢুকেই আশরাফ আঁৎকে ওঠে। কেয়াকে ঘিরে আছে কয়েকজন ডাকাত। তাদের হাতে পিস্তলসহ বিভিন্নরকম অস্ত্র। আশরাফ ভয় পেয়ে পালাতে চাইলে তাকে আটকায় ডাকাতরা।

পুলিশের তাড়া খেয়ে তারা এখানে এসেছে, যতক্ষণ পর্যন্ত তাদের নিরাপত্তা নিশ্চিত না হয় ততক্ষণ তারা যাবে না বলে জানায়। আশরাফকেও তারা এখান থেকে যেতে দিবে না। ভীতু আশরাফকে নিয়ে নানা রকম মজার ঘটনা ঘটায় ডাকাতরা।

এদিকে ডাকাতের কাছ থেকে পিস্তল নিয়ে নিজের মাথায় ঠেকিয়ে বলে আশরাফ যদি সত্যি কথা না বলে তাহলে সে নিজেকে গুলি করবে। শেষ পর্যন্ত আশরাফ স্বীকার বলে সে সত্যি সত্যি কেয়াকে ভালোবাসে।

সোহেল আরমানের রচনা ও পরিচালনায়, আগামীকাল বৃহস্পতিবার রাত ১০:৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ‘ভালোবাসা প্রমাণিত’ নাটকটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন