বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের হিমছড়ি’তে গত ১৬ নভেম্বর বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে যাত্রা শুরু হলো গোল্ডস্যান্ডস গ্রুপের আবাসিক হোটেল ‘বে হিলস’ (অপারেটেড বাই বেস্ট ওয়েস্টার্ণ প্লাস)।
‘বে হিলস’-এর প্রাথমিক যাত্রা শুরু হয় ‘গোল্ডস্যান্ডস গ্রুপ’-এর সিইও শাহাদাত হোসেন বাহার, চিফ অ্যাডভাইজার চিত্রনায়ক ওমরসানীর হাতে ধরে। যাত্রা শুরুর এই মুহুর্তকে আরো স্মরণীয় করে তুলতে আরো উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার, চলতি সময়ের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘দেনা পাওয়না’র নাবিলা সিক্স’খ্যাত অভিনেত্রী শিরতাজ জেবিন, লাক্সতারকা নীলাঞ্জনা নীলা, সামিয়া অথৈ’সহ আরো বেশ কয়েকজন তারকা। উদ্বোধনী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন পূজা ও শামীম।
কর্তৃপক্ষের ভাষ্যমতে ‘বে হিলস’-এর এক পাশে সমুদ্র সৈকত আর অন্যপাশে রয়েছে পাহাড়। সমুদ্র এবং পাহাড় একসঙ্গে নিরিবিলি পরিবেশে উপভোগ করার মতো কক্সবাজারের একমাত্র আবাসিক হোটেল ‘বে হিলস’।
ওমর সানী বলেন, ‘আলহামদুলিল্লাহ, বেশ সুন্দরভাবে বে হিলস-এর যাত্রা শুরু হলো। আমাকে এবং মৌসুমীকে এই গ্রুপের সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই শাহাদাত হোসেন বাহার ভাইকে। বিশেষ ধন্যবাদ দীপা খন্দকার, শিরতাজ’সহ সবাইকে বে হিলস’-এর এই ঐতিহাসিক সময়ে সাথে থাকার জন্য।’
দীপা খন্দকার বলেন, ‘হিমছড়িতে এতো সুন্দর পরিবেশে যেখানে সামনের দিকে সমুদ্র, পিছনে রয়েছে পাহাড়-এই মনোরম পরিবেশে বে হিলস একমাত্র নিরিবিলি পরিবেশে পরিবার, বন্ধু বান্ধব নিয়ে সময় কাটানোর আস্থাভাজন এক হোটেল। শুভ কামনা রইলো বে হিলস-এর জন্য।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

