নতুন চমক নিয়ে আসছেন আলিয়া

নতুন চমক নিয়ে আসছেন আলিয়া

বলিউডের বর্তমান সময়ের অন্যতম সেরা অভিনেত্রী আলিয়া ভাট। তিনি এখন সঞ্জয় লীলা ভানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এতে তার সহঅভিনেতা রণবীর কাপুর ও ভিকি কৌশল।

সিনেমাটির জন্য ২০০ দিনের বেশি সময় দিয়েছেন আলিয়া। কাজটি অক্টোবরের মধ্যে শেষ করতে চান পরিচালক ভানসালি। তবে নতুন খবর নিয়ে আলোচনায় রয়েছেন নায়িকা। ভক্তদের নতুন চমক দিতে যাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

নতুন চলচ্চিত্র পরিচালনা করতে প্রস্তুতি নিচ্ছেন ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমা বানিয়ে আলোচনায় আসা নাগ আশ্বিন। ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী এই পরিচালকের নতুন সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করবেন আলিয়া।

বিগ বাজেটে ছবিটি নির্মিত হবে। এতে থাকবে অ্যাকশন ও ইফেক্টের ছড়াছড়ি। সিনেমাটিতে কাজ করা নিয়ে আলিয়া অত্যন্ত উচ্ছ্বসিত। এরই মধ্যে গল্প পড়ে পছন্দ করেছেন তিনি।

আলিয়ার সঙ্গে নাগ আশ্বিনের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি ‘লাভ অ্যান্ড ওয়ার’ নতুন ছবির জন্য শিডিউল ঠিক করবেন। নভেম্বরে একটি অন্য সিনেমায় কাজের কথা আছে তার। এদিকে সিনেমার কাজ নভেম্বর থেকেই শুরু করতে চান নাগ আশ্বিন। কারণ তিনি ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েল বানাবেন। এর আগে তিনি নতুন সিনেমার সবরকম কাজ শেষ করতে চান। তবে ছবিটির নাম ও আলিয়ার চরিত্রের ব্যাপারে কিছু জানা যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন