প্রকাশিত হলো সৌরভের ‘একলা তাঁরা’

প্রকাশিত হলো সৌরভের ‘একলা তাঁরা’

প্রিয়জনের খোঁজে আকাশের শূন্যতায় তাকিয়ে থাকা এক প্রেমিক হৃদয়ের কথা বলছে ‘একলা তারা’। ধ্রুব মিউজিক আমার গানের ঢাকার প্রতিযোগী সৌরভ অধিরাজ নিজের কথা ও সুরে প্রকাশ করেছেন ‘একলা তারা’ শিরোনামের এই গান।

গানটির সঙ্গীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। ভিডিও নির্মাণে আছেন আল মাসুদ। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

বিজ্ঞাপন

নিজের মৌলিক গান ও আগামীর পরিকল্পনা নিয়ে সৌরভ জানান, ‘মায়ের হাত ধরেই গানের জগতে পথচলা সেই ছোটবেলা থেকেই। মায়ের কাছেই ক্লাসিক্যাল, রবীন্দ্র সংগীত আর পল্লীগীতির তালিম নিয়েছি। ১৫ বছরেরও বেশি সময় ধরে নীরবে চালিয়ে যাচ্ছি গান লেখা, সুর সৃষ্টি, মিউজিক কম্পোজিশন এর সাধনা। এই গানটি প্রায় ১৩ বছর আগে লিখেছিলাম। গানটি প্রকাশের পর বিভিন্ন মহল থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আমার ইচ্ছা আছে মিউজিক নিয়ে গ্লোবালি কিছু করার।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপেল মিউজিক সহ দেশী বিদেশি একাধিক মিউজিক প্লাটফর্মে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন